মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর রিট খারিজ, কায়কোবাদের প্রার্থিতা বহাল

বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পুরোনো ছবি
বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পুরোনো ছবি

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালত রিট আবেদনটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন।

ব্যারিস্টার এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়। মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।

এর আগে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তার আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X