বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দেন গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। ছবি : সংগৃহীত
শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দেন গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। ছবি : সংগৃহীত

শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপির প্রবীণ নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার।

শুক্রবার (৩০) জানুয়ারি বিকেলে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে গিয়ে জামায়াতে যোগ দেন তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ এবং দাড়িপাল্লা প্রতীকের উত্তরীয় পরিয়ে দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।

গোলাম মাহমুদ মাহাবুব বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগপত্র উপজেলা সভাপতি-সম্পাদকের কাছে পৌঁছে দেন এবং নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানান। এর এক দিন পরেই জামায়াতের রাজনীতিতে যোগ দেন তিনি।

এ বিষয়ে গোলাম মাহমুদ মাহাবুব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে সপ্তম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় আমার। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছি। আজ সত্যের সৈনিক হতে জামায়াতে যোগ দিয়েছি।

এ সময় তার সঙ্গে পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আ. সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান, পটুয়াখালীর বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগসহ শতাধিক নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে বলে জানান তিনি।

এদিকে উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরানী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান।

এ সময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির কাওছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X