বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৪ ফেব্রুয়ারি নগরীর বেলস পার্ক মাঠের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল বিভাগীয় বিএনপি। এরই অংশ হিসেবে স্থানীয় শীর্ষ নেতাদের সমন্বয়ে ৭টি উপকমিটি গঠন করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ২১ সদস্য বিশিষ্ট উপকমিটিগুলো অনুমোদন দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এতে অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়াদুল হক চাঁনকে শৃঙ্খলা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে মঞ্চ কমিটির আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনকে প্রচার কমিটির আহ্বায়ক, ব্যবসায়ীক নেতা শেখ আবদুর রহিমকে আপ্যায়ন কমিটির আহ্বায়ক, বরিশাল সিটি করপোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদারকে আবাসন কমিটির আহ্বায়ক করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে আহ্বায়ক এবং বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মহাবুবুল হক নান্নুর সমন্বয়ে মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে।

এর বাইরে বরিশাল বিভাগীয় জনসভার সার্বিক তত্ত্বাবধায়নে থাকবে কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখছেন। জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ এবং জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, নেতার আগমন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উৎসব-উদ্দিপনার কমতি নেই। তাকে বরণ করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যেই প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে বরিশালের জনসভা পূর্বের যেকোন জনসভার রেকর্ড ভাঙ্গ হবে বলে আমরা আশাবাদী। জনসভা সুশৃঙ্খল করার লক্ষ্যে ৭টি উপকমিটি করেছি। প্রাথমিকভাবে কমিটিগুলো ২১ সদস্য বিশিষ্ট করা হলেও প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানো যাবে।

শিরীন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে বরিশালে পৌছাবার কথা রয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টার বরিশাল কবী জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে অবহরণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে সরাসরি গাড়ি যোগে বেলস পার্কের জনসভায় যোগ দেবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে এবং ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X