মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল ইউপি সচিবের

নিহত এস এম তোজাম্মেল হোসেন। ছবি : সংগৃহীত
নিহত এস এম তোজাম্মেল হোসেন। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় এস এম তোজাম্মেল হোসেন নামের ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বালিজুড়ী-ভাটারা প্রধান সড়কের পলিশা ব্রিজের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস এম তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, তোজাম্মেল ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলে করে পরিষদ থেকে বালিজুড়ী তার বাসায় ফিরছিলেন। আনুমানিক বিকেল ৪টার দিকে পলিশা ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় অপর মোটরসাইকেলের চালক।

আদারভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান পারভেজ সেমি বলেন, সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তোজাম্মেলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১২

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৩

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৪

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৫

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৬

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৭

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৮

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৯

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

২০
X