ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় এলে দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে: মিন্টু

সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনো দিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে।

তিনি বলেন, তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদের আর সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X