বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল

বরিশালে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা
বরিশালে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা

দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠাতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন।

এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন।

নারী কর্মী নেতাকর্মীদের উপস্থিতিও সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চের সামনের দিকে অবস্থান নিচ্ছেন তারা। এছাড়া মঞ্চের ডান পাশে জুলাই যোদ্ধাদের জন্য মঞ্চ করা হয়েছে। মাঠের চারদিকে বিশুদ্ধ পানি এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেলা ১১টায় তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন। একই সময় বরিশালে সমাবেশ শুরু হবে। দুপর ১২টায় তারেক রহমান মঞ্চে উঠবেন। বক্তৃতা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে যাবেন।

উল্লেখ্য, ২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৫ বছর পর একই মাঠের একই মঞ্চে বক্তব্য দেবেন তার জ্যেষ্ঠপুত্র এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তা ছাড়া দীর্ঘ ২০ বছর পর সশরীরে বরিশালে আসছেন তিনি। ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মিসভায় অংশ নিয়েছিলেন তিনি। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

কালবেলা/এলএইচ/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X