কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
তারেক রহমানের জনসভা

বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

লঞ্চে বরিশালের পথে ভোলার নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
লঞ্চে বরিশালের পথে ভোলার নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশাল যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জনসমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। একদিন আগেই বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে একদিন আগেই অনেকে নেতাকর্মীদের নিজ উদ্যোগে বরিশালে নিয়ে যেতে দেখা গেছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তি উদ্যোগে অনেক নেতাকর্মী তারেক রহমানের সভায় যোগ দেবেন। তারপরও দলের পক্ষ থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার রাখা হয়েছে।

এছাড়া মঙ্গলবার মধ্যরাতে চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ২টি লঞ্চে ওই উপজেলার নেতাকর্মীরা রওনা হয়েছেন। সভা শেষে ওই লঞ্চেই তারা ফিরে আসবেন। লালমোহন উপজেলা থেকেও ২টি লঞ্চে নেতাকর্মীরা বরিশাল গেছেন। বিচ্ছিন্ন উপজেলা মনপুরার নেতাকর্মীরা একদিন আগেই জনসভায় যোগ দিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশাল রওনা হয়েছেন। অনেকেই দলীয় ও ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন। সভা শেষে ফিরে সবাই আবার নির্বাচনী কাজ শুরু করবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

কালবেলা/এলএইচ/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X