শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অচল চট্টগ্রাম বন্দর, জেটিতে আটকা ৯ জাহাজ

চট্টগ্রাম বন্দর এলাকা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দর এলাকা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম। বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ রয়েছে। জেটিতে পণ্য খালাসের জন্য আসা একাধিক জাহাজ আটকে আছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, আন্দোলন দমাতে হয়রানি ও দমনপীড়ন বন্ধের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।

বন্দর সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছিল। ওই কর্মসূচি চলাকালেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা আসায় বন্দরে লাগাতার অচলাবস্থা তৈরি হয়েছে। গত দুদিন ধরে বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীদের কেউ কাজে যোগ দেননি।

বন্দরের ৩টি টার্মিনাল- জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) সব জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কনটেইনার টার্মিনালগুলোতে যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেননি।

এ কারণে পণ্য খালাসের জন্য আসা জাহাজগুলো জেটিতে ভিড়তে পারছে না। বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার ও পণ্য খালাস বন্ধ রয়েছে। পণ্য পরিবহনকারী যানবাহনের বন্দর এলাকায় প্রবেশও বন্ধ আছে। একই সঙ্গে ১৯টি অফডক থেকে বন্দরে কনটেইনার পরিবহন কার্যক্রমও স্থগিত রয়েছে।

বন্দর সূত্র আরও জানায়, কর্মবিরতির সমর্থনে ডক শ্রমিকরাও ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে নৌযান চলাচল বন্ধ থাকায় পাইলটরা বহির্নোঙরে যেতে পারছেন না। এতে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আনার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বর্তমানে জেটিতে ও বহির্নোঙরে অন্তত ৯টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) ও রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করে বিএনপিপন্থি সংগঠন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী সাবেক সিবিএ।

তৃতীয় দিনে সোমবার (২ ফেব্রুয়ারি) ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়। তিন দিনই কর্মবিরতির সময় শ্রমিক-কর্মচারীদের অধিকাংশ কাজে যোগ না দেওয়ায় বন্দরের প্রায় সব অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ জনকে বদলির সুপারিশ করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা ওই আদেশে দাফতরিক প্রয়োজনে বদলিপূর্বক সংযুক্তির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে আটজনকে পায়রা বন্দর ও সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়।

বদলি ও হয়রানির প্রতিবাদে এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। ওই কর্মসূচি শেষ হওয়ার আগেই মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।

তিনি বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X