বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে : মীর শাহে আলম

গণসংযোগকালে ভোট চাচ্ছেন মীর শাহে আলম। ছবি : কালবেলা
গণসংযোগকালে ভোট চাচ্ছেন মীর শাহে আলম। ছবি : কালবেলা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমনপীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে।

তিনি বলেন, সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়, জনগণের বুকের ভালোবাসা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রায়নগর ইউনিয়নের শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড়সহ বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তারকে রহমানের কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই। তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।

গণসংযোগকালে তার সাথে ছিলেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, রায়নগর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিএনপিনেতা তাহেরুল ইসলাম প্রমুখ।

এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও স্থানীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন মীর শাহে আলম।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X