ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এসএ পরিবহন থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ম্যানেজার আটক

ফেনীর মহিপালে উদ্ধারকৃত পণ্য। ছবি : কালবেলা
ফেনীর মহিপালে উদ্ধারকৃত পণ্য। ছবি : কালবেলা

ফেনীর মহিপালে এসএ পরিবহন কাউন্টারে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় চোরাচালানি মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

যৌথবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনীর মহিপাল এসএ পরিবহন শাখায় হানা দেয় যৌথবাহিনী। পরে সেখান থেকে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন প্রসাধনী সামগ্রী তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ। এ ছাড়া আতশবাজিও পাওয়া যায়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, এ অভিযানে জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। অভিযান চলাকালীন চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে এসএ পরিবহনের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা হলেন শাখাটির ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭), সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি বর্তমানে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত থাকলেও দেশের সীমান্ত রক্ষা, মাদক পাচার এবং চোরাচালান রোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। ​আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X