কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে : গোলাম রব্বানী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জামায়াতের মহিলা সমাবেশ। ছবি : কালবেলা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জামায়াতের মহিলা সমাবেশ। ছবি : কালবেলা

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী বলেছেন, নারীদের ওপর কোনো হামলা, হেনস্থা করলে এখন থেকে কঠিনভাবে জবাব দেওয়া হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা পাবে। একটি নারীবান্ধব সরকার গঠন করা হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ১১টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা গোলাম রব্বানী বলেন, যারা নারীদের হেনস্থা করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজ হোক, কাল হোক এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবই।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের মধ্যে জোর করে আটকে রাখবে না। আল্লাহর আইন চালু হয়ে গেলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ হবে। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একটি দল ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলে ভোট চাচ্ছে। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। কারো হুমকি-ধমকিতে ভয় করি না। শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী মন্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু। এ সময় তিনি বলেন, যারা দলীয় নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে না তারা কীভাবে দেশ সামলাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা আর সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চাই না। যেখানে হুমকি-ধমকি দেবে সেখানে প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অথচ কোনো কোনো দল ভয় দেখিয়ে নারীদের থামিয়ে দিতে চাচ্ছে। নারীরা কাউকে দেখে ভয় পায় না। এখন থেকে নারীদের হেনস্থা করলে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য সাজেদা সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওছার আলী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X