নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির সদস্য আবু সাইদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, উপজেলার সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান খায়ের, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম,নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা,পৌর বিএনপি'র সহ-সভাপতি মোবারক ভূইয়া।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপি জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X