কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে পড়ে গিয়ে তিনি আহত হন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রচার শেষে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা নিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এ সময় বাড়ির রাস্তায় যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে গেলে পড়ে গিয়ে আহত হন তিনি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তিনি তা বলতে পারেননি।

পুলিশের গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X