গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করেছে প্রশাসন। মূল্যায়নে জেলার মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্ভাব্য সহিংসতা, কেন্দ্র দখল, অনিয়ম ও বিশৃঙ্খলার আশঙ্কার ভিত্তিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর এলাকায় রয়েছে ২২৭টি এবং জেলার অন্যান্য অংশে রয়েছে ২১৩টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, কাপাসিয়া উপজেলায় ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টি, শ্রীপুর উপজেলায় ১৪৮টির মধ্যে ৯৭টি, কালীগঞ্জ উপজেলায় ৯০টির মধ্যে ৩৫টি, কালিয়াকৈর উপজেলায় ১১২টির মধ্যে ৪৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সূত্র জানায়, মহানগর এলাকার ৩টি সংসদীয় আসনের আওতাধীন ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল টিম, টহল জোরদার এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে র‌্যাব ও সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।

প্রশাসন সূত্র আরও জানায়, ভোটকেন্দ্রগুলোকে ‘সাধারণ’ ও ‘গুরুত্বপূর্ণ’—এই দুই শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর জেলার সকল রিসোর্ট ও বিনোদন কেন্দ্র চার দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X