কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

নির্বাচন ভবন। গ্রাফিক্স : কালবেলা
নির্বাচন ভবন। গ্রাফিক্স : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিটি সম্প্রতি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ইসির চিঠিতে উল্লেথ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X