সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরগরম মাঠ

সাভারে বিএনপির নির্বাচনী প্রচার। ছবি : কালবেলা
সাভারে বিএনপির নির্বাচনী প্রচার। ছবি : কালবেলা

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সাভার পৌরসভা এলাকায় ততই চড়ছে প্রচারের উত্তাপ। ধানের শীষ প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারে সরব ছিলেন সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণসংযোগ চলাকালে এক পথসভায় বক্তব্য দেন ওবায়দুর রহমান অভি।

বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সমাজব্যবস্থাকে গ্রাস করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। এই অবস্থা থেকে উত্তরণে জনগণের রায়ই একমাত্র পথ।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার সুযোগ এলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে ছাড় দেওয়া হবে না। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে অভি জানান, সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগে ব্যাপক জনসাড়া পাওয়ার দাবি করে তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। পৌরসভাসহ পুরো সাভার এলাকায় ধানের শীষের পক্ষে অভূতপূর্ব সাড়া মিলছে। আসন্ন ১২ তারিখের ভোটে জনগণের রায় ধানের শীষেই যাবে বলে আমরা আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X