কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

সেনা সদস্য জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত
সেনা সদস্য জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধায় কসবা-আখাউড়া সড়কের ফুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জসীম উদ্দিন কসবা উপজেলার আদ্রা-অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। আহত সুমন মিয়া উপজেলার শাহপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জসীম উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কসবা যাচ্ছিলেন। পথে কসবা-আখাউড়া রোডে ফুলতলী নামক স্থানের ভাঙা গর্ত পাস কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী সুমন নিয়ন্ত্রণ হারিয়ে জসীম উদ্দিনের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই জসীম উদ্দিন মারা যায় এবং সুমন গুরুতর আহত হয়।

নিহত জসীম উদ্দিনের পরিবার জানান, জসীম উদ্দিন সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন।

কসবা থানার ওসি (তদন্ত) আবদুল বাতেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১০

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১১

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১২

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৩

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১৪

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৫

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৬

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৭

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৮

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৯

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

২০
X