কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত আবির হোসেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত আবির হোসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে আবির হোসেন (৩৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে হত্যা করা হয়। নিহত আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। তিনি পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নিহত আবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন তিনি। সেখানে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তাদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করলে আবীরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আবির সেখানেই মারা যান।

তিনি আরও বলেন, আবিরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়নের সদস্য খায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ঢাবির সাবেক ছাত্র। লামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান এক ফেসবুক পোস্টে জানান, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হলো না। দুর্বৃত্তের গুলি কেড়ে নিল তাকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারাল তাদের প্রিয়জনকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X