শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি : অপু 

ডামুড্যা উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ডামুড্যা উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি।

তিনি বলেন, শরীয়তপুরকে আমি নিজের পরিবারের মতো দেখি। নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, তারেক রহমান ও ধানের শীষকে ভালোবেসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আজ শরীয়তপুরের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এর প্রমাণ আজকের এই জনসভা, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

তিনি বলেন, আজকের এই জনসভা শুধু শরীয়তপুরেই নয়, সারা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে কখনো দেশের কোথাও এমন জনসভা হয়নি, যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক মঞ্চে এসে একটি দল ও প্রতীকের বিজয়ের জন্য প্রকাশ্যে মাঠে নেমেছেন।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এক দলের নেতাকর্মীরা অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য এভাবে মাঠে নেমে কাজ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। এটি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং সে পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

এর আগে, সকালে তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুরে নিজ বাসভবনে জেলার সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতা কর্মীদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হন এবং আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে তিনি কোদালপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। রাতে জনসভা শেষে তিনি ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।

জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X