হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপির ১৪০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। ছবি : কালবেলা
বিএনপির ১৪০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন লক্ষ করা গেছে। একটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারিসহ বিএনপির ১৪০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে আয়োজিত এক জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে এই দলবদল করেন।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির একটি বড় অংশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। লাহিড়ীতে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের স্বাগত জানান ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্বাস করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আদর্শই দেশের মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে। নতুন যোগদানকারীরা আগামী দিনে দলীয় কর্মসূচি আরও গতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ পাশের এলাকাগুলোতে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। এমন সময়ে বিএনপির নেতাকর্মীদের দলত্যাগ এবং জামায়াতে যোগদানের বিষয়টি ওই এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X