বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আরিফুল হক চৌধুরী

কোনো মুসলিমই পর্দার বিরোধিতা করে না, আপনারা বিভ্রান্ত হবেন না 

আরিফুল হক চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী | ছবি : কালবেলা

বোরকা ইস্যুতে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে পর্দাশীল নারীদের অবমাননার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আরিফ জানান, বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা তিনি বলেননি।

বিষয়টি ‘রং ম্যাসেজ’ ছড়ানো হচ্ছে দাবি করে আরিফ বলেন, ‘আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমিও একজন মুসলিম। কোনো মুসলিমই পর্দার বিরোধিতা করে না। আপনারা উদ্দেশ্যমূলক বক্তব্যে বিভ্রান্ত হবেন না।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ দলীয় প্রতিনিধিরা।

জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, বোরকা পরে ভোট দিতে কোনো বাধা নেই, তবে সন্দেহজনক ক্ষেত্রে নারী কর্মকর্তাদের সামনে কেবল নেকাব খুলে পরিচয় নিশ্চিত করতে হবে।

জামায়াতের লিখিত অভিযোগে বলা হয়, সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণায় বোরকা পরা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বোরকা পরে কোনো নারী ভোটকেন্দ্রে যেতে পারবেন না, গেলেও বোরকা খুলতে হবে।

জামায়াত নেতাদের দাবি, এ বক্তব্য ইসলাম ধর্ম ও পর্দাশীল নারীদের প্রতি অবমাননাকর এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির শামিল।

অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত নেতারা আরও বলেন, যুবলীগ ও বিএনপির কয়েকজন নেতা অবৈধভাবে সাংবাদিকদের পাস কার্ড সংগ্রহ করেছেন, যাতে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করা যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে দুজনের কার্ড বাতিল করা হয়েছে। জামায়াত নেতারা দাবি জানান, যেন কেবল নিবন্ধিত ও প্রকৃত সাংবাদিকদেরই পরিচয়পত্র দেওয়া হয়।

অন্যদিকে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী জামায়াতের তোলা অভিযোগগুলো নাকচ করেন।

তিনি দাবি করেন, ‘আমি কখনো বলিনি যে আমার আসনের মহিলা ভোটারদের বোরকা খুলে ভোটকেন্দ্রে আসতে হবে। বরং বলেছি, যখন তারা ভোট দিতে ভেতরে প্রবেশ করবেন, তখন পরিচয় নিশ্চিত করার জন্য নারী প্রিসাইডিং অফিসারের সামনে মুখমণ্ডলটা খোলা উচিত। যেন তাদের মুখটা চেনা যায়, কারণ আইডির সঙ্গে ভোটারের মিল থাকতে হবে।’

আরিফুল হক আরও বলেন, ‘একটি বিশেষ মহল আমার বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি স্থানীয় একজন পরিচিত আলেমের কণ্ঠ ব্যবহার করে আমার নামে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। তবে পরবর্তীতে ওই আলেম ভিডিও বার্তায় জানিয়েছেন, সেটি তার বক্তব্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে ছড়ানো এসব অপপ্রচারের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বোরকা পরে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন বোরকা খুলে ভোট প্রদান করেন।’ তার ভাষ্য ছিল, জাল ভোট ঠেকাতে পরিচয় নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থিত কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, পুলিশের ভুয়া পোশাক তৈরির তথ্য পাওয়া গেছে এবং কিছু কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকায় অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X