আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিসি তাই ভাল্লাগতেছে : শতবর্ষী বৃদ্ধা আনোয়ারা বেগম

কামারখন্দের কুটির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ১১৫বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা
কামারখন্দের কুটির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ১১৫বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে ১১৫ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসে বললেন, ‘ভোট দিসি তাই ভাল্লাগতেছে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোট দেন । আনোয়ারা বেগম কুটিরচর গ্রামের মৃত মাওলানা আলী আকবরের স্ত্রী। বয়সের ভারে একা চলতে পারেন না আনোয়ারা বেগম। লাঠিয়ে ভর দিয়ে চললেও অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না তিনি। তবুও যেন ভোট দিতে পেরে তার চোখেমুখে ছিলো আনন্দের ছাপ। এজন্য লাঠিতে ভর করে দুই পুত্রবধূর সহযোগীয় ভোট দিতে আসেন আনোয়ারা বেগম। এসময় সত্তোরোর্ধ্ব বয়সী ছেলে তার সঙ্গে ছিলো। বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধিমালার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সদরের আংশিক এবং কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় মোট ভোটার (পোস্টাল সহ) ১ লক্ষ ২৭ হাজার ৮৭৫জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৭১৯ জন, নারী ৬৩ হাজার ১৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। কামারখন্দ উপজেলায় ভোট কেন্দ্র ৫০টি । এর মধ্যে ১০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২০টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নির্বাচনের মাঠে উপজেলা জুড়ে সেনাবাহিনীর সদস্য ১০০জন, বিজিবি ১৬ জন, পুলিশ ১৫০জন, আনসার ৬৫০জন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ২জন এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X