চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-১১ আসনে বিপুল ভোটে এগিয়ে ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

কুমিল্লা-১১ আসনে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বেসরকারিভাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখ হয়েছে।

১২৭টি কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে প্রকাশিত ৯৩ কেন্দ্রের ফলাফলে ডা. তাহের পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা পেয়েছেন ৬৫ হাজার ৩২৫ ভোট। ভোটের ব্যবধানর ৫৫ হাজার ৭২১ ভোট।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এরইমধ্যে উপজেলার মিয়াবাজার, চাঁন্দশ্রী, গুণবতী, আতাকরাসহ বিভিন্ন এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ ছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হয়েছে এমন মন্তব্য করেছেন ভোটাররা। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১০টায় ভোট দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ডা. তাহের।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪০৯০৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০৫১১০ জন এবং নারী ভোটার ২০৩৯৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ১২৭টি কেন্দ্রে প্রশাসনের প্রচেষ্টায় ভোট গ্রহণ শুরু হলেও অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X