মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন জয়লাভ করেছেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই কেন্দ্রীয় নেতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনের মোট ৩ লাখ ১০ হাজার ৬০৮ ভোটারের বিপরীতে ১১১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। ফলে মোশাররফ হোসেন ৫৩ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয়লাভ করেন।

এছাড়া ১০-দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিশের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট।

ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একে অপরকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন পর এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X