কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষায় নীতি প্রণয়ণের উদ্যোগ সরকারের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন একটি বিধিমালা তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রস্তাবিত এই বিধিমালার মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন নির্ধারণ, কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, নিয়োগপত্র বাধ্যতামূলক করা, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্য দূর করা, জোরপূর্বক শ্রম বন্ধ, হয়রানি প্রতিরোধ এবং অন্যান্য প্রাপ্য সুবিধার আইনি ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে গত ১০ মে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মতামত চেয়ে ১৫ কর্মদিবস সময় দিয়ে চিঠিও পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রাপ্ত মতামতের ভিত্তিতে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ ও ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’-এ প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন আনার বিষয়টি বিবেচনা করা হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মোস্তফা জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বেসরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মোস্তফা জামান। তিনি গণমাধ্যমকে বলেন, বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রায়ই দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সুবিধামতো কর্মী ছাঁটাই করছে। অনেক প্রতিষ্ঠান কর্মীদের বয়স হলে রাখতে চায় না। নারী কর্মীরা যথাযথ মাতৃত্বকালীন ছুটি পান না। অনেক প্রতিষ্ঠান সার্ভিস বেনিফিটও দেয় না। এসব সমস্যা দূর করতেই নতুন রুলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বর্তমানে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার। এর মধ্যে প্রায় ৬৬ দশমিক ৪ শতাংশ মানুষ বেসরকারি খাতে কর্মরত। বিপরীতে সরকারি খাতে কর্মরত আছেন মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।

ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরাও মনে করছেন, বেসরকারি খাতে কর্মীদের চাকরির নিরাপত্তা ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন চাকরি করেও কর্মীরা ন্যায্য পাওনা, স্থায়ী নিয়োগ কিংবা নির্ধারিত সুবিধা পান না বলে অভিযোগ রয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি খাতের কাঠামো ও কর্মপরিবেশ খাতভেদে ভিন্ন হওয়ায় সবার জন্য গ্রহণযোগ্য একটি সার্ভিস রুলস প্রণয়ন সহজ হবে না। এজন্য ব্যবসায়ী সংগঠন, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১০

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১১

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১২

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৩

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৪

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৫

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৭

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৮

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৯

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

২০
X