গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। ছবি : সংগৃহীত
সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি ভোট পড়ে।

বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী এমরান আহমদ চৌধুরী এক লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন এক লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

অন্যদিকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাহিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট, মোহাম্মদ আবদুল নূর পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮৪৬ ভোট। মোট কাস্টিং ভোটের তুলনায় নির্ধারিত সীমার কম ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ভোটের ব্যবধান ও প্রাপ্ত ভোটের হার বিবেচনায় বিধিমালার আওতায় তাদের জামানত ফেরতযোগ্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X