সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। ছবি : কালবেলা
আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। ছবি : কালবেলা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাপছে সিলেট। দর্শকদের চোখে যেন যেন ঘুম নেই। ব্রাজিলের ম্যাচকে ঘিরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. শুয়াইব আহম্মেদ।

তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয় এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের নাম। আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন খেলাধুলার প্রতি তরুণদের ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করছে। ফুটবল ভিন্ন দেশের মানুষকে একই সুঁতোয় গেঁথে রাখে। সমর্থন যারই হোক, খেলাকে উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। এছাড়া পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রস্থোডোনটিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সায়মা শাহাদত এবং নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের জায়গা। খেলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পরে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এ সময় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ও আর্জেন্টিনা সমর্থকরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৯ তম এমবিবিএস শিক্ষার্থী প্রবাল আহমদ ধ্রুব কালবেলাকে বলেন, ব্রাজিলের ম্যাচের দিন হলেও আমরা আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমাদের ভালোবাসা ও আবেগ প্রকাশ করতে একত্রিত হয়েছি। আর্জেন্টিনা শুধু একটি দল নয় এটি আমাদের আবেগের নাম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে আমাদের এই আয়োজন। হাসপাতালের ব্যস্ততার মধ্যেও ফুটবল আমাদের কিছুটা আনন্দ ও স্বস্তি দেয়। ব্রাজিলের ম্যাচকে ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা সবাইকে উৎসবমুখর পরিবেশে একত্রিত করেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৬০ তম এমবিবিএস শিক্ষার্থী রিজুয়ান আহম্মেদ খান তানজিল কালবেলাকে বলেন, খেলাধুলা মানুষকে এক করে। আমাদের আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন ছিল সম্পূর্ণ আনন্দ ও সম্প্রীতির। আমরা চাই মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই থাকুক সমর্থকদের মধ্যে থাকুক বন্ধুত্ব।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৬০ তম এমবিবিএস শিক্ষার্থী তানিয়া কালবেলাকে বলেন, আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি দল নয় এটি এক ধরনের আবেগ। আজকের আয়োজন সেই আবেগেরই বহিঃপ্রকাশ।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. মিছবাহুর রহমান কালবেলাকে বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছি। প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে সহপাঠীদের সঙ্গে সময়টা সত্যিই উপভোগ করেছি।

আর্জেন্টিনা পরিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X