কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে লাঠি হতে কর্মী-সমর্থকরা। ছবি : কালবেলা
কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে লাঠি হতে কর্মী-সমর্থকরা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে ফলাফল ঘোষণার পর বিএনপির পরাজয়কে কেন্দ্র করে নিজেদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার পরাজিত হয়েছেন। এ আসনে জাকির হোসেন ও মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে।

অভিযোগ উঠেছে, সোহরাব উদ্দিন সমর্থকদের অসহযোগিতার কারণেই দলীয় প্রার্থীর এই পরাজয়। এ নিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় গড়ায়। পাশেই স্টেশনের প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন উত্তেজিত কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১০

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১২

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৩

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৪

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৫

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৬

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৭

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৮

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৯

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

২০
X