গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে হত্যা, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

ছবি :  গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আমিরন নেছা নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার একাধিক স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর ছেলে রাব্বি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ভোরে বাড়িতে আসে। এ সময় বাবুল মিয়া বাসায় ছিলেন না। অভিযোগ রয়েছে, রাব্বি ও তার সঙ্গীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আমিরন নেছার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, এর আগেও রাব্বির বিরুদ্ধে তার বাবার কাছ থেকে জমি বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এসব ঘটনায় পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X