টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সড়কে ঝরল ৪ প্রাণ

টাঙ্গাইল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
টাঙ্গাইল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ও রাতে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২) এবং ঘাটাইলে নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নি মদিনা আক্তার (১৮)।

জানা যায়, টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলাস্থ রফিক-রাজু স্কুলের সামনে শুক্রবার রাত ১১টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু গুরুতর আহত হয়।

পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন।

এ সময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে স্থাপিত গ্যাসের রাইজারের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

রাতেই নবনির্বাচিত এমপি সুলতান সালাউদ্দিন টুকু নিহতদের দেখতে হাসপাতালে যান এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপরদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইলের আঠারোদানা নামক স্থানে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে খালা-ভাগ্নি নিহত হন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, শুক্রবার বিকেলে একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় তারা দুইজনেই মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ২ ঘণ্টা কলম বিরতি পালন করবেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১০

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১১

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৪

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৫

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৬

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৭

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

২০
X