ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আগামীকাল কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। উপজেলার বড়িবাড়ি শিমুলবাগ এলাকায় দলীয় এক কর্মীর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মওলানা নূরুল উল্লাল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ এলাকার মো. শাহ আলম ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। দলীয় কর্মীর অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়াতে এবং খোঁজখবর নিতে আমির নিজেই ইটনায় উপস্থিত হচ্ছেন।

দলীয় নেতারা জানিয়েছেন, সফরকালে ডা. শফিকুর রহমান মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং আর্থিক ও সাংগঠনিক সহায়তার বিষয়টি নিশ্চিত করবেন।

এ উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সফরকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মীদের উপস্থিতি বাড়তে পারে বলে জানা গেছে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দলীয় নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি বিভিন্ন সময় পালন করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X