মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি : হান্নান

ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আলহাজ্ব এমএ হান্নান।। ছবি : কালবেলা
ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আলহাজ্ব এমএ হান্নান।। ছবি : কালবেলা

আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি ফরিদগঞ্জের একটি কুচক্রী, জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন ফরিদগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।

হান্নান দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন।

তিনি অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারের নির্বাচনেও একই ধরনের ষড়যন্ত্র হয়েছে।

তার ভাষ্য, ওই মহল নির্বাচনে পরাজিত হয়ে এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের গুপ্তচর ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে মানুষের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে, শিশুসহ সাধারণ মানুষ আহত হচ্ছেন। আমার কর্মী-সমর্থক ও নেতাকর্মীদেরও মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন অতিউৎসাহে এমন কোনো কাজ না করেন যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইন ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল জানিয়ে হান্নান বলেন, শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, সংসদের প্রাথমিক কার্যক্রম শেষে পবিত্র রমজান মাসে ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সবার দোয়া কামনা করেন, যাতে জনগণের প্রত্যাশা পূরণে তিনি সফল হতে পারেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X