ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপির গাড়ি ভাঙচুর

ভাঙচুর করা গাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা গাড়ি। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলপুরে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দের গাড়ি ভাঙচুর করেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বালিয়া রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বাধীন মিয়ার তুলার গুদাম পরিদর্শনে যান আবুল বাশার আকন্দ। সেখানে উপস্থিত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালান এবং তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনার প্রতিবাদে আবুল বাশার আকন্দের সমর্থকরা ময়মনসিংহ–শেরপুর সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধকারীদের ওপর হামলা চালিয়ে দ্বিতীয় দফায় তার গাড়ি ভাঙচুর করেন। এতে গাড়িচালক আরমানসহ দুজন আহত হন। হামলাকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙচুর করা গাড়িটি থানায় নিয়ে যায়।

ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের বিপক্ষে কাজ করার অভিযোগ এনে আবুল বাশার আকন্দসহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই বিএনপি প্রার্থীর পরাজয়ের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোতাহার হোসেন তালুকদার বলেন, আবুল বাশার কোন দল করেন, তা আমার জানা নেই। তিনি যদি বিএনপি নেতা হতেন, তাহলে অবশ্যই পাশে থাকতেন। তবে তার গাড়ি ভাঙচুরের বিষয়ে আমার জানা নেই।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার আকন্দ বলেন, আমি একটি অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গিয়েছিলাম। যুবদল নেতা মিঠুনের নেতৃত্বে এরশাদুলসহ কয়েকজন আমার গাড়ি ভাঙচুর করেন। আমার ওপর অন্যায়ভাবে হামলা হয়েছে।

ফুলপুর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিপক্ষে কাজ করার অভিযোগে তিনি উপজেলা বিএনপির সভাপতির পদসহ দল থেকে বহিষ্কৃত হন।

পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে তিনি কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। গত সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X