মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি

অবৈধ স্থাপনা গুঁডিয়ে দেয় পৌর বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবৈধ স্থাপনা গুঁডিয়ে দেয় পৌর বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত একটি দোকানঘর ভেঙে অপসারণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার পাউবো’র ৪৮ নম্বর পোল্ডারের সরকারি জমি দখল করে একটি দোকানঘর নির্মাণ করেন।

বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সদ্য সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নজরে আসে। তিনি কুয়াকাটা পৌর বিএনপিকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দোকানঘরটি ভেঙে সরিয়ে দেন।

অভিযানে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এ সময় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সরকারি সম্পত্তি দখলের বিষয়ে দলীয় পরিচয় বিবেচ্য নয়। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মন্নান হাওলাদারের ভাই জসিম অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় আরও অনেক স্থাপনা রয়েছে। সেগুলো না ভেঙে শুধু আমাদেরটি ভাঙা হয়েছে। উচ্ছেদ করলে সবগুলোই করা উচিত।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, পাউবোর জমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X