ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনে কারাদণ্ড ৫ 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অনিন্দিতা রানী ভৌমিক। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অনিন্দিতা রানী ভৌমিক। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে তাদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এ দণ্ড কার্যকর করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের সাইফুল ইসলাম (৩৫), আব্দুল মোমিন (৩৪) ও মুনা সরকার (২৯)। এছাড়াও পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বালিজুড়ী এলাকার হানিফ উদ্দিন (৪৫) এবং খাড়ামোড়া এলাকার কোমুর আলী (৫০)। দণ্ডাদেশের পর সাজাপ্রাপ্তদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বর্তমানে বালু মহাল ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সুযোগে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X