শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ৩ কোটিরও বেশি টাকার ‘ট্যাপেন্টাডল’ জব্দ

উদ্ধারকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের চালান। ছবি : কালবেলা
উদ্ধারকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের চালান। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা মূল্যের বিপুল সংখ্যক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে ৩৯ বিজিবি।

হেরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে বহুল ব্যবহৃত এই ব্যথানাশক ট্যাবলেট ২০২০ সালেই সরকার ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে এবং দেশের ফার্মেসিগুলোতে এর বিক্রি নিষিদ্ধ করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট উদ্ধার করেন। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৯ বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই সীমান্ত দিয়ে নানা কৌশলে ভারতীয় ওষুধ পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার গভীর রাতে বিজিবির একটি টহল দল হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল ১০০ মিগ্রা’ ট্যাবলেটের বড় চালানটি জব্দ করে।

৩৯ বিজিবি আরও জানায়, হেরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে বহুল ব্যবহৃত এই ব্যথানাশক ট্যাবলেট ২০২০ সালেই সরকার ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে এবং দেশের ফার্মেসিগুলোতে এর বিক্রি নিষিদ্ধ করা হয়। এরপর কিছুদিন নাগালের বাইরে থাকলেও সম্প্রতি মাদকসেবীদের কাছে এর চাহিদা ও জোগান বাড়ছে। অন্য মাদকের চেয়ে সহজলভ্য এবং দাম কম হওয়ায় এই মাদকের চাহিদা বাড়ছে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিত বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X