মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তাগাছা পৌর শহরের যানজটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী

যানজটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী। ছবি : কালবেলা
যানজটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী। ছবি : কালবেলা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রে ইসলাম পরিবহনের নিজস্ব অফিস ও অস্থায়ী বাসস্ট্যান্ড পরিচালনার কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কে ইসলাম পরিবহনের বাস দাঁড়িয়ে থাকা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

মুক্তাগাছা পৌরসভার এক ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, প্রতিদিন দোকান খুললেই যানজট। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে থাকে, স্কুলের বাচ্চারা সময়মতো যেতে পারে না। বহুবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি।

স্থানীয় বাসিন্দা গৃহবধূ শিউলি আক্তার বলেন, সকাল-বিকেল রাস্তায় নামা যায় না। ইসলাম গাড়ির বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে পথচারীদেরও কষ্ট হয়। আমরা চাই বাসস্ট্যান্ড এখান থেকে সরানো হোক।

পৌরবাসীর দাবি, যে কোনো মূল্যে ইসলাম পরিবহনের বাসস্ট্যান্ড পৌর শহরের কেন্দ্র থেকে সরিয়ে নতুন বাজার এলাকায় নির্ধারিত পৌর বাস টার্মিনালে স্থানান্তর করা হোক।

এদিকে যানজট সৃষ্টির দায়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলাম পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ নগদ জরিমানা আদায় করা হয়। অভিযানে মুক্তাগাছা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র বলেন, শহরের যানজট নিরসনে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থায়ী সমাধানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মুক্তাগাছা থানা ওসি মো. লুৎফর রহমান বলেন, যানজট নিরসনে প্রশাসনের যে কোনো উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে। জনস্বার্থে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুক্তাগাছার যানজট ও ইসলাম পরিবহন। পৌরবাসীর প্রত্যাশা, অভিযান আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর ও স্থায়ী সিদ্ধান্ত নেবে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X