সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর শিবিরের সভাপতি সাজু সেক্রেটারি ফাহিম

সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের ২০২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তাহের মো. ফাহিম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পরিচালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

২০২৬ সেশনের জন্য সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু মহানগরের সেক্রেটারি হিসেবে আবু তাহের মো. ফাহিমকে মনোনীত করেন।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি শাহীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X