ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বৃত্তি পরীক্ষায় দেশসেরা সাবিহা

সাবিহা সুলতানা। ছবি : সংগৃহীত
সাবিহা সুলতানা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থী সাবিহা সুলতানা। বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে সে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ইক্বরা একাডেমির হলরুমে ইক্বরা একাডেমির আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সাবিহা সুলতানা (৯) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের শিক্ষক আব্দুস সামাদের মেয়ে। সে স্থানীয় ইক্বরা অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

শিক্ষকের পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থী ছোটোবেলা থেকেই পড়াশোনায় বেশ অধ্যবসায়ী ও মনোযোগী। নিয়মিত পড়াশোনা ও মা-বাবা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে সে জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেয়ের এমন অর্জনে আবেগাপ্লুত বাবা মো. আব্দুস সামাদ বলেন, আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা ও মেয়ের নিরলস পরিশ্রমের ফলে আজ সে সারা দেশে প্রথম হয়েছে। আমি চাই সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করুক। আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

ইক্বরা একাডেমির পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী সাবিহা সুলতানার এই সাফল্য আমাদের জন্য ঐতিহাসিক অর্জন। আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকি। তার এই সাফল্য সেই প্রচেষ্টারই ফল।

তিনি আরও বলেন, সাবিহা সুলতানার এই কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি ইক্বরা অ্যাকাডেমির জন্য অনেক বড় পাওয়া। তার এই অর্জন শুধু তার বা ইক্বরা একাডেমির কিংবা নাগাইশ এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, তার এই অর্জন পুরো ব্রাহ্মণপাড়াবাসীর জন্য গর্বের বিষয়। তার সাফল্যের আলো ছড়িয়ে পড়ুক দূর থেকে দূরদূরান্তে এটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, শিশু শিক্ষার্থী সাবিহা সুলতানার এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, তার এই সাফল্য পুরো উপজেলার। এটা আমাদের উপজেলাবাসীর জন্য গর্বের। তার এই অর্জন প্রমাণ করে মেধার বিকাশ ঘটালে আর অপরিশ্রম করলে গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করা সম্ভব। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বৃত্তি পরীক্ষায় দেশসেরা হওয়া শিশু শিক্ষার্থী সাবিহা সুলতানা। ছবি : কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X