চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে চট্টগ্রামে নতুন সংগঠনের যাত্রা

ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিমিটেডের আত্মপ্রকাশ ঘটেছে। ছবি : কালবেলা
ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিমিটেডের আত্মপ্রকাশ ঘটেছে। ছবি : কালবেলা

চট্টগ্রামসহ সারা বাংলাদেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিমিটেডের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আমবাগানস্থ একে খান গ্রুপের করপোরেট অফিসের সভাকক্ষে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট একে খান গ্রুপ অব কোম্পানির কর্ণধার শিল্পানুরাগী একে শামসুদ্দিন খান বলেন, দেশের আর্থ ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটা পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে কদর দেখা যায় তা আমাদের দেশে নেই বললেই চলে। অথচ দেশের ক্রান্তিকালে সর্বাগ্রে এগিয়ে আসেন শিল্পী সমাজ। তাদের আর্থিক দৈন্য থাকলেও মননের ঋজু ও বলিষ্ঠতা দিয়ে সমাজ-রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারেন।

তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতির সকল শাখার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করার অভিপ্রায়ে আমাদের এই উদ্যোগ। দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি লি. সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বোর্ড অব ডিরেক্টর ভাস্কর অলক রায়, স্বপন আচার্য, মোস্তফা আরশাদ তারু, লক্ষ্মী ধর, সিমা ইসলাম, শায়েলা শারমিন, সুফিয়া বেগম, তসলিমা আকতার বাঁধন, শুভশ্রি গুঞ্জন, মোসলেহ উদ্দিন খান, সংগঠক এ. কে. এম আসাদুজ্জামান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, চারুশিল্পী সনজিৎ রায়, চারুশিল্পী মো. ফজলে রাব্বি।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদক ফারুক ইকবাল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, ফটোসাংবাদিক সোহেল সর‌ওয়ার, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, কামাল পারভেজ, রেজাউল করিম, রুমের চৌধুরী, শ‌ওকত হোসেন, জুয়েল শীল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X