ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না: সমাজকল্যাণমন্ত্রী

কর্মকর্তা এবং জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন।ছবি : কালবেলা
কর্মকর্তা এবং জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন।ছবি : কালবেলা

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না। আমরা যারা আছি, আমাদেরকে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় নিয়োজিত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই কারও প্রতি বৈষম্যমূলক আচরণ চলবে না। যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেকে যেন তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে, এটা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সহযোগিতা চান। সরকার আপনাদের সহযোগিতা চায়। আইনের মধ্যে থেকে আপনারা দায়িত্ব পালন করবেন।

ডা. জাহিদ হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই মব কালচার, হটকারিতা, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, জুয়া, মাদক এবং অবৈধভাবে বালু উত্তোলন সহ্য করা হবে না—সে যে-ই হোক না কেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করব।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে কোনো ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপিয়ে দিলে চলবে না। আপনার পাশের বাড়ির মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল ইসলাম রেজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X