ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ অফিসের সামনে স্লোগান দিয়ে কারাগারে ছাত্রলীগ নেতা

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত 
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ অফিসের সামনে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম- হাবিবুর রহমান। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকার মৃত ফরিদ মেম্বারের ছেলে। হাবিবুর ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X