চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

বিস্ফোরণের পর বাসার চিত্র। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পর বাসার চিত্র। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগমের মৃত্যু হয়।

নিহতের স্বজন সোহাগ পাটোয়ারী কালবেলাকে বলেন, সাফায়েত হোসেন শাওনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকালও কথা বলেছে। তবে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দগ্ধ অপর সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X