মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না : ড. জালাল

মতলব দক্ষিণে বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
মতলব দক্ষিণে বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদককারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এ মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক নির্মূল করা হবে।

তিনি বলেন, মাদক-চাঁদাবাজদের ঠাঁই মতলবে হবে না। সন্ত্রাস-মাদক-চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নাই। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পূরণ করব। আপনাদের দাবি-দাওয়া জানাবেন, সাধ্যমতো আমি আপনাদের সন্তুষ্ট রাখব। আপনাদের সন্তুষ্ট রাখা আমার পবিত্র দায়িত্ব। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমাণও অবহেলা করব না। আমি আপনাদের একজন সেবক।

তিনি আরও বলেন, অবৈধ পথে আমি এক টাকাও খাই না। আর আমি কোনো পারসেন্টেজ খাই না, কমিশনও খাই না। আমার নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেবেন।

এ সংসদ সদস্য বলেন, আইন আইনের গতিতেই চলবে। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। থানায় বা কোনো প্রশাসনিক অফিসে এসে কেউ অভিযোগ করলে প্রশাসন অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সমাজ ও দেশের জন্য সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

জালাল উদ্দিন বলেন, স্কুল-কলেজ, হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে কোথাও কোনো অনিয়ম চলবে না। চাঁদপুর-২ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খাঁন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহসভাপতি ডা. সোয়েব আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা মো. আশরাফুর রহমান বাবু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা কৃষকদলের সভাপতি আনিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুদ পারভেজ পনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X