নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে আত্মগোপনে থাকা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী। ছবি : কালবেলা
গ্রেপ্তার নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী। ছবি : কালবেলা

দেড়বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এবং তার ছেলে আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার র‌্যাব-৪ এর অভিযানে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এহিয়াকে ঢাকা থেকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানায় ২০২৪ সালে সংঘটিত জুলাইযোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, নাটোরের একজন আইনজীবী মারা যাওয়ার কারণে বুধবার নাটোরের আদালত বসেনি। এ কারণে বাদী বা বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি।

আদালতে তোলার সময় জেলা যুবলীগ সভাপতিকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় পুলিশ তড়িঘড়ি করে তাকে প্রিজনভ্যানে উঠিয়ে নিয়ে যায়।

কালবেলা/বিএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X