মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছর বয়স পর্যন্ত ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

নাটোরে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান । ছবি : কালবেলা
নাটোরে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান । ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাঁচি হলেই নেতারা বিদেশে যায়। জামায়াতের কোনো নেতাকর্মীরা নির্বাচিত হলে বিদেশে চিকিৎসা নেবেন না। শিশুদের পাঁচ বছর পর্যন্ত এবং বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বিদেশ নয়, দেশের মাটিতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে প্রত্যেক জেলার জন্য একটি করে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।

তিনি বলেন, একটি দল বেকার যুবকদের অপমান করতে চায়। তারা তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চায়। আমরা সরকার গঠন করলে যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করব। দেশকে সাম্যের ভিত্তিতে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, মেয়েদের যাচ্ছেতাই রাস্তাঘাটে অপদস্থ করা হচ্ছে। বাড়ির বাইরে তারা নিরাপদ নয়। ১১ দল সরকার গঠন করতে পারলে নারীরা নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকালে তাদের প্রতিহত করা হবে।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ৬ তারিখের পর একটি দল চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে মেতে উঠেছে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

শফিকুর রহমান বলেন, রক্তমূল্যে কেনা এ দেশ। জুলাই আন্দোলনে তাদের বিদায় নিতে হবে, এটি তারা ভাবেনি। দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। শোষণমুক্ত সমাজ গড়তে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।

লুণ্ঠনের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। লাল, কালো বা সাদা টেলিফোন বুঝি না, কোনো তদবির চলবে না এবং আইন সবার জন্য সমান হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশ গড়তে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমরা জামায়াতের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। তিনি নাটোর-১, ২, ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক এবং নাটোর ৩ আসনের প্রার্থীকে শাপলা কলি প্রতীক তুলে দেন।

এ সময় ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল জাগপার সভাপতি রাশেদ প্রধানও বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X