পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সজনের দামে আগুন, কেজি ২৪০ টাকা

পার্বতীপুর উপজেলায় গাছে গাছে প্রচুর পরিমাণে সজনে ফুল দেখা যায় । ছবি : কালবেলা
পার্বতীপুর উপজেলায় গাছে গাছে প্রচুর পরিমাণে সজনে ফুল দেখা যায় । ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কাঁচাবাজারগুলোতে অসময়ে মিলছে নানা ঔষধিগুণে ভরপুর সজনে ডাঁটা। অসময়ে সজনে পাওয়া গেলেও ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। যদিও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি প্রতি বছরেরই অপ্রিয় চিত্র।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার একাধিক বাজার ঘুরে দেখা যায়, সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। এছাড়া আলুর কেজি ৮-১০টাকা, পেঁয়াজ ২৫ কেজি, টমেটোর কেজি ১৫ টাকা, বেগুনের কেজি ৪০ টাকা, রসুনের কেজি ৭০ টাকা ও কাঁচা মরিজ ৮০-৯০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

কাঁচামাল ব্যবসায়ী মশিউর রহমান বলেন, বাজারে এখনও দেশীয় জাতের সজনে ওঠেনি। এ কারণে ভারত থেকে আমদানি করা সজনে ডাঁটা আমরা বিক্রি করছি। খুচরা বাজারে প্রতি কেজি সজনে ডাটা বিক্রি করছি ২৪০ টাকা কেজি দরে। এখন শুরু হচ্ছে রমজান মাস। অন্য মাসের তুলনায় এই রমজান মাসে সবজির চাহিদা বেড়ে যায়।

সবজি ক্রেতা শাহিনুর আলম বলেন, রমজান মাসে পরিবারের ছেলে মেয়েরা মাছ মাংসের চেয়ে সবজি খেতে বেশি পছন্দ করে। তাই বাজারে সবজি কিনতে এসেছি। নতুন সবজি হিসেবে সজনে ডাঁটা কিনলাম। দাম ধরলো ২৪০ টাকা কেজি। যা কিনা বাজারের সবচেয়ে দামি সবজি।

বাজার করতে আসা এনজিও কর্মী বীথি রায় বলেন, আমরা এনজিওর চাকরি করি, সারা দিন সময় পাইনা তাই বিকেলে রেলওয়ে পার্ক বাজারে এসেছি। বাজারে এসে সজনে ডাঁটা দেখে লোভ হল।

অন্যান্য সবজির চেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় সজনে যে কোনো বয়সের মানুষ খেতে ভালোবাসে। প্রতি বছর শীতের শেষে সজনে গাছ ভরে যায় ফুলে ফলে। এবছরেও উপজেলার বসত বাড়ির আশপাশে, রাস্তার ধারে, পুকুর পাড়ে এমনকি মাঠের ফসলের আইলের গাছে গাছে এখনও প্রচুর পরিমাণে সজনে ফুল ধরতে দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর সজনে ডাঁটার ভাল ফলন হতে পারে।

পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাশিদুল হক রাসেল জানান, উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভা মিলে ৩১ ব্লকে সজনে চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি ব্লকে ১০০ সজনে চাষে বিনা পুঁজিতে চাষীদের উৎসাহিত করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন বলেন, বীজ রোপণ ছাড়াই শুধু সজনের ডাটা রোপণ করেই চাষ করা যায়। এবার উপজেলার কৃষকদের সজনে চাষে বিনা পুঁজিতে বাণিজ্যিকভাবে উৎসাহিত করা হয়েছে। এবছর সজনে সম্প্রসারণে প্রতি ব্লকে ১০০ সজনে ডাটা লাগানো হয়েছে। এছাড়া মন্মথপুর ইউনিয়নে ৩ কিলোমিটার জুড়ে সজনে চাষ করা হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় এতে অনেকেই লাভবান হচ্ছেন। আশা করছি, চৈত্র মাসের শেষের দিকে দেশীয় সজনে ডাঁটা বাজারে পাওয়া যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সজনে ডাটার বাম্পার ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X