নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নিহত শিশু জোনায়েদ মিয়া। ছবি : কালবেলা
নিহত শিশু জোনায়েদ মিয়া। ছবি : কালবেলা

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে। এমনকি মাইকিং করেও জোনায়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

পরে বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করার পর এটি জুনায়েদের মরদেহ হিসেবে চিহ্নিত করে তার পরিবার।

নিহতের চাচা স্বপন মিয়া বলেন, জোনায়েদ পানিতে ডুবে মারা যায়নি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডোবায় ফেলে গেছে। আমাদের কোনো শত্রু নেই। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ বলা যাবে। এ ঘটনায় আলামত সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১০

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১১

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১২

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৩

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৬

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৭

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

২০
X