ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দগ্ধ অবস্থায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমা রাণী বিশ্বাস নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে দগ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রানী (২৭) চৌধুরীপাড়া এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের সঙ্গে হবিগঞ্জের মৃত রানু শীলের মেয়ে সীমা রাণীর বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে ৭ ও ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এক নারী সিমারানীর ঘরের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে ঘরের ভেতর ঢুকে বাথরুমের মধ্যে দগ্ধ অবস্থায় সীমা রানীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর স্বামীর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পর্শে মারা গেছে বলে বলা হয়েছে। তবে বিদ্যুৎস্পর্শে এমন ঘটনার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। মরদেহের পাশে কেরোসিনের বোতল পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা রহস্যজনক। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/বিএইচ/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X