পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বন বিভাগের অভিযানে গর্জন গাছ জব্দ

বন বিভাগের জব্দ করা গর্জন গাছ। ছবি : কালবেলা
বন বিভাগের জব্দ করা গর্জন গাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযানে চালিয়ে ১০টি চোরাই গর্জন গাছ জব্দ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে একদল বনরক্ষী উপজেলার টৈটং ইউনিয়নের পুরাদিয়া এবং বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে একই ইউনিয়নের ছনখোলার জুম এলাকা থেকে এসব গর্জন গাছ জব্দ করেন।

বন বিভাগ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে টৈটং ইউনিয়নের পুরাদিয়া থেকে ৮টি ও একই ইউনিয়নের ছনখোলার জুম থেকে দুটি গর্জন গাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। সংরক্ষিত বনভূমি থেকে চুরি করে এসব গাছ কেটে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।

টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বনের গাছ চোর চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X